শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি

রাজশাহীর ভিলেজ ইলেকট্রিশিয়ানদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নওগাঁয় অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫



রাজশাহী বিভাগের অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের নিয়ে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে মিলনমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা ০১ মিনিটে নওগাঁ কনভেনশন সেন্টার, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড, বদলগাছী রোডে আয়োজনটি শুরু হয়।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ও অনুমোদিত রাজশাহী বিভাগীয় ভিলেজ ইলেকট্রিশিয়ান কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলাটি অনুষ্ঠিত হয়। আয়োজনের আহ্বায়ক ছিলেন নাটোর-২ এর অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান মো. আব্দুল কাদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সভাপতি মো. শহীদ শাহজামান (শহীদ)। অনুষ্ঠান পরিচালনা করেন নওগাঁ জেলা অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম (ফকরুল)।
মিলনমেলায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানরা অংশ নেন। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল নওগাঁ জেলা ভিলেজ ইলেকট্রিশিয়ান ঐক্য পরিষদ এবং নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি–১ ও ২।
আয়োজকদের প্রত্যাশা, এই মিলনমেলা অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews