বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

গাজায় ফেরত আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ, মোট সংখ্যা ৩৩০

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫



যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়টি জানায়, শুক্রবার ইসরাইলি বাহিনী রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো ফেরত দিয়েছে।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলি দখলদার বাহিনী গতকাল শুক্রবার রেড ক্রসের মাধ্যমে ১৫ শহীদের মরদেহ হস্তান্তর করেছে। এ নিয়ে মোট ৩৩০ মরদেহ পাওয়া গেছে।’ মন্ত্রণালয় আরও জানায়, এর মধ্যে এখন পর্যন্ত ৯৭ জনের পরিচয় শনাক্ত করা গেছে।

৭৩ বছর বয়সী ইসরাইলি জিম্মি মেনি গডার্ডের দেহাবশেষের বিনিময়ে এই মরদেহগুলো ফেরত দেওয়া হয়েছে। হামাস বৃহস্পতিবার রেড ক্রসের মাধ্যমে তার দেহাবশেষ ইসরাইলে ফেরত পাঠায়।

সূত্র : গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews