1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ আগামী ১৮ নভেম্বর সন্ধ্যায় উদ্বোধন করা হবে। 

আজ রোববার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সেমিনার কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসি’র মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ১৮ নভেম্বর সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করব। এবারই আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে চাইছি।

তিনি রাজনৈতিক দলগুলোকে প্রবাসী ভোটারদের নিবন্ধন করার জন্য প্রচার চালানোর অনুরোধ জানিয়ে বলেন, রাজনৈতিক দলগুলো প্রচার করলে, আমাদের এই উদ্যোগ সফল হবে। এদিকে আজ রোববার বিকেল ৩টায় প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ে একটি অনলাইন সভা করবে ইসি।আজ ইসি’র এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার বিকাল ৩টায় জুম অ্যাপস এর মাধ্যমে আইট অফ কান্ট্রি ভোটিং (ওসিভি) বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

উক্ত প্রশিক্ষণে সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অপরদিকে, আজ এ বিষয়ে তথ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন আগামী ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ উন্মুক্ত করবেন।

এর আগে গত ৯ নভেম্বর ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তৈরি করা অ্যাপটির নাম পোস্টাল ভোট বিডি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট