1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কুপিয়ে আহত করার পরেও মামলা না করতে হাসপাতালে গিয়ে হুমকির অভিযোগ - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব‍্যবসা করি- মাদক ব্যবসায়ী!  সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর ! দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ! পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা !

কুপিয়ে আহত করার পরেও মামলা না করতে হাসপাতালে গিয়ে হুমকির অভিযোগ

গোলাম কিবরিয়া , বাউফল , (পটুয়াখালী)
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীর বাউফলে কুপিয়ে আহত এক ভুক্তভোগীকে মামলা না করার জন্য হাসপাতালে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি নুর ইসলামের বিরুদ্ধে। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
এর আগে সন্ধায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চর আলগী গ্রামে রফিজ দর্জি ও মিন্টু, মানিক, মাইনুল গংদের মধ্যে পূর্ব বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এ সময় স্থানীয় কৃষক মো: নিজাম মোল্লা মারামারি থামাতে গেলে মিন্টু, মানিক, মাইনুল গংরা তাকে কুপিয়ে জখম করে। এতে তার মাথা ও কানে গভীর জখম হয়। পরে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাতে সেখানে গিয়ে মামলা না করার হুমকি দেন যুবদল নেতা নুর ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে নুর ইসলাম বলেন, “আমি সদর ইউনিয়ন যুবদলের সভাপতি। মারামারিতে জড়িত দুই পক্ষই বিএনপির রাজনীতি করে। তাই মামলায় না গিয়ে মীমাংসার জন্য বলেছি।” তিনি দাবি করেন, হাসপাতালে তার সঙ্গে পুলিশের একজন এসআইও উপস্থিত ছিলেন।
এদিকে হুমকির ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করেছেন আহত ভুক্তভোগী নিজাম মোল্লা।
বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “মারামারির ঘটনা সম্পর্কে জানি। বিষয়টি তদন্ত চলছে। হুমকির বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট