বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর -৬ আসন ধানের শীর্ষের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে দিনাজপুরের ঘোড়াঘাটে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলার ওসমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। চিকিৎসা ক্যাম্পে উপজেলার অসহায় -গরীব নারী পুরুষ বিভিন্ন রোগে আক্রান্ত শত শত রোগী বিনামুল্যে ঔষধ ও চিকিৎসা সেবা গ্রহণ করেন।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মেডিসিন,সার্জারী,শিশু,গাইনী,হৃদরোগ,অর্থপেডিক,চর্ম - যৌন ইউরোলজি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগ চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় বিভিন্ন দুর দুরান্ত এলাকা থেকে আসা শত শত রোগী বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে খুশি হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত