1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মু. মুনির হোসেন - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মু. মুনির হোসেন

গোলাম কিবরিয়া বাউফল (পটুয়াখালী)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাষ্ট্রগঠনের ৩১ দফা বাস্তবায়নের আহ্বানে পটুয়াখালীর বাউফলে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ মুনির হোসেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা থেকে তিনি বাউফল পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর শহরের বিভিন্ন শপিং সেন্টার ও সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র এটিএম মিজানুর রহমান খোকন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব বশির আহম্মেদ পঞ্চায়েত, কাছিপাড়া আব্দুর রশিদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস. এম. কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ খলিলুর রহমান, সদস্য সচিব প্রভাষক নাইম শিকার তারেক, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো: মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুনইমুল ইসলাম মিরাজ, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ মুন্না প্রমুখ।

গণসংযোগ কর্মসূচিতে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট