বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই

জেলা প্রশাসক মোয়াজ্জম আহমদকে  গাইবান্ধা প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
সাংবাদিকবান্ধব বিদায়ী জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সকালে জেলা প্রশাসক কাচারী বাজারে গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে পৌঁছলে তাঁকে সাংবাদিকরা উষ্ণ অভ্যর্থনা জানান। পরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি জোবায়ের আলী, শফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান রোকন, কুদ্দুস আলম, জাভেদ হোসেন, মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, কোষাধক্ষ আব্দুল মান্নান চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম সরকার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, নির্বাহী সদস্য রেজাউল হক মিতা, গোলাম রব্বানী মুসা, ফিরোজ কবির মিলন, খায়রুল ইসলাম, লালচান বিশ্বাস সুমন, রিয়ন ইসলাম রকি, জোবায়দুর রহমান জুয়েল প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, তাঁর কর্মকালে সাংবাদিকদের কাছ থেকে সবসময়ই সহযোগিতা পেয়েছেন। এজন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গাইবান্ধার মানুষ যেমন সহজ সরল, তেমনি সাহসী। গাইবান্ধার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুল, ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews