বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন  সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান  দিদারুল হক টাইমস স্কয়ারে দুর্গা পূজা দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার ‎চাকরি না পেয়ে উদ্যোক্তা জেমি: কর্মসংস্থান ১০০ নারীর লামার পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩০ ব্যাটালিয়ন কমান্ডার নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ

ইরাকের জাতীয় নির্বাচনে জয় পাওয়ার দাবি শিয়া আল সুদানির

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫




ইরাকের জাতীয় নির্বাচনে জয় পাওয়ার দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। 

বুধবার (১২ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে নিজের নেতৃত্বাধীন জোটের জয়ের কথা জানান তিনি। তবে, তার দল একক সংখ্যাগররিষ্ঠতা না পাওয়ায় শীঘ্রই সরকার গঠনে জোট শরিকদের সাথে আলোচনা শুরু হবে বলে জানান তিনি।

এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলবার ১ কোটি ৯ লাখ ৪ হাজার ৬৩৭ জন নাগরিক ভোট দিয়েছেন। এর আগে, রোববার একটি বিশেষ ভোটদানের মাধ্যমে ১০ লাখ ৮৪ হাজার ২৮৯ জন সামরিক ও নিরাপত্তা কর্মী এবং ২০ হাজার ৫২৭ জন বাস্তুচ্যুত ব্যক্তি ভোট দিয়েছেন। এতে চূড়ান্ত ভোটদানের হার ৫৬ দশমিক ১১ শতাংশে পৌঁছায়।

অপরদিকে, এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ইরাকের বেশিরভাগ তরুণ ভোটার এই নির্বাচনকে শুধু প্রতিষ্ঠিত দলগুলোর দেশের তেল সম্পদ নিজেদের মধ্যে ভাগাভাগি করার একটি মাধ্যম হিসেবে উল্লেখ করে ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

এর আগে, সুদানির নেতৃত্বাধীন রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট জোট নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বলে জানায় দেশটির নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রীর দাবি, পার্লামেন্টের ৩২৯ আসনের বেশিরভাগেই জয় পেয়েছে তার জোট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews