বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে বিএনপি নেতা শাখাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার অভীক্ষাপদ প্রণয়নে ব্লুম ট্যাক্সোনমির ধারণার ব্যবহার: প্রাথমিক তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাংলা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের আলোকে ঐতিহ্যের বারোবাজার: ৭০০ বছরের ইতিহাস থাকলেও নেই পর্যটনের বিকাশ সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন

পীরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সন্ত্রাস ও নাসকতা প্রতিরোধ, চোরা চালান প্রতিরোধ ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পীরগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি যথেষ্ট ভাল রয়েছে বলে কমিটির সংশ্লিষ্টরা জানায়। এছাড়া বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সব শ্রেণির প্রশাসন তৎপর রয়েছে। ওই সময় দিক নির্দেশনা ও পরামর্শ মূলক বক্তব্য দেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্স ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ কামাল আহম্মেদ, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, মোস্তফা আলম, মোখলেসুর রহমান চৌধুরী, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জনকন্ঠ পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন সহ সংশ্লিষ্টরা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews