বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

গোবিন্দগঞ্জে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫




গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধার উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ফিল্ড সুপারভাইজার আব্দুল আজিজ, ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা আজহার আলী, মডেল মসজিদের কেয়ারটেকার আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মডেল মসজিদের কেয়ারটেকার আফসার আলী, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন।উপজেলার শিশু-কিশোররা কোরআন তেলাওয়াত, ইসলামী জ্ঞান, উপস্থিত বক্তৃতা, আযান, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামিক সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিশু-কিশোরদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রতিযোগিতা তাদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews