বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টার পদত্যাগ

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

কয়েক মাস ধরেই আলোচনা চলছিল—পদত্যাগ করতে পারেন রন ডারমার। মঙ্গলবার (১২ নভেম্বর) ইসরাইলি গণমাধ্যমের  সেই গুজব বাস্তব হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টা ও ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন পদত্যাগপত্র জমা দিয়েছেন।

রনকে নেতানিয়াহুর আস্থাভাজন মনে করা হতো। তিনি ইসরাইলের মাঝেও প্রচণ্ড বিতর্কিত ছিলেন। মূলত সমালোচকদের এক অংশ মনে করেন, ইরান ও গাজায় যে হামলা ইসরাইল চালিয়েছে তার মদদ দিয়েছেন রন। তাছাড়া তার বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়। তবে পদত্যাগপত্রে নির্দিষ্ট কোন কারণ বলেছেন রন, তা সামনে আসেনি। কিন্তু ইসরাইলি এই মন্ত্রী হামাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা সামনে টেনে বলেছেন, ‘বর্তমান সরকারকে সংজ্ঞায়িত করা হবে ৭ অক্টোবরের হামলার আগে ও পরে শুরু হওয়া বহুমুখী যুদ্ধের পরিচালনা দ্বারা।’ কয়েক মাস ধরে সরকারের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন রন। তিনি গত কয়েকবছর আগে জানিয়েছিলেন, পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছেন এই পদে দুই বছর কাজ করবেন। কিন্তু তিনি ইসরাইলের ইতিহাসের একটি ‘গুরুত্বপূর্ণ’ সময়ে নেতানিয়াহুর সঙ্গে কাজ চালিয়ে যেতে আরও কিছুদিন দায়িত্বে ছিলেন। রন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় ইসরাইলের প্রতিনিধিত্ব করেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যৌথ বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি এমন সময়ে পদত্যাগ করেছেন যখন ইসরাইলি বন্দিদের ও তাদের লাশ ফিরিয়ে দিয়েছে হামাস।

নেতানিয়াহুর অন্যতম ঘনিষ্ঠ এই ৫৪ বছর বয়সি নেতা বহুদিন যুক্তরাষ্ট্রে ইসরাইলের দূত হিসেবে কাজ করছিলেন। এরপর যোগ দেন ইসরাইলের সরকারে। তার পদত্যাগের বিষয়ে এখনও কিছু বলেননি নেতানিয়াহু।

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews