বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বিশ্বের প্রথম ‘শূন্য কার্বন সার্টিফায়েড’ মসজিদ দুবাইতে

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫



দুবাইয়ের হাট্টা এলাকায় অবস্থিত আল রাইয়ান মসজিদ অর্জন করেছে বিশ্বের প্রথম শূন্য কার্বন সার্টিফিকেশন। পৃথিবীর ইতিহাসে কোনো মসজিদ বা উপাসনালয়ের জন্য প্রথম অর্জন। বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি (ডিইডাব্লিউএ)।

এই স্বীকৃতি দিয়েছে ইউ.এস. গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC)। মসজিদটির তৃতীয় বৈশ্বিক পরিবেশ–নেতৃত্বের স্বীকৃতি বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০১৪ সালে মসজিদটি পেয়েছিল LEED Zero Energy Certification, আর ২০২১ সালে অর্জন করেছিল LEED Platinum Certification।

আল রাইয়ান মসজিদ এবার নতুন ইতিহাস গড়েছে, নিজের বাৎসরিক কার্বন নিঃসরণের ১৭৫ শতাংশ পর্যন্ত অফসেট করে, অর্থাৎ পুনঃনবীকরণযোগ্য শক্তি ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে নিঃসরণের চেয়ে বেশি পরিমাণে পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলেছে।
এই অর্জনের মাধ্যমে মসজিদটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনাই নয়, বরং পরিবেশবান্ধব স্থাপত্য ও টেকসই উন্নয়নের বিশ্বমানের দৃষ্টান্ত হয়ে উঠেছে। দুবাই বিদ্যুৎ ও পানি কর্তৃপক্ষ জানায়, বর্তমানে সংস্থাটির অধীনে দুবাইজুড়ে ১০টি LEED সার্টিফায়েড সবুজ ভবন রয়েছে, এবং তারা আরও অনেক টেকসই স্থাপনা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, হাট্টার এই মসজিদটি প্রমাণ করেছে যে ইবাদতের স্থানও হতে পারে পরিবেশরক্ষার অনুপ্রেরণা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews