রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

যশোরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫




গত ১১ নভেম্বর যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ ২০১৩ (সংশোধিত ২০১৯) আইনে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগ ও যশোর জেলা কার্যালয়ে যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে মেসার্স ফাইভ স্টার ব্রিকস দোহাখোলা, সিটি ব্রিকস, জামদিয়া, মেসার্স রেজা ব্রিকস , দত্তের রাস্তা,  মেসার্স সাকো ব্রিকস, চাড়াভিটা, বাঘারপাড়া যশোর মোট ৪ টি ইট ভাটায় সর্বমোট ১২ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়। এছাড়াও ট্রাক্টর দিয়ে আনুমানিক ছয় লক্ষ কাচা ইট ধ্বংস ও এস্কেভেটর দিয়ে কিলন ভেঙে দেয়া হয়েছে। উক্ত মোবাইল কোর্টে বিচারক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম। মোবাইল কোর্টটি সার্বিকভাবে তদারকি করেন পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ আতাউর রহমান। উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews