শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫



পে কমিশনের জন্য আলাদা কমিশন কাজ করছে। অন্তর্বর্তী সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই বাছাই করে তারপরই কমিশন দিতে হবে। বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে।’ তিনি আরও বলেন, ‘গত ৮ বছরে এ বিষয়ে কিছু হয়নি, তাই আমরা উদ্যোগ নিয়েছি। তবে এখানে বাজেটের বিষয়ও আছে এবং সরকারের অন্যান্য সামাজিক খাতকেও বিবেচনায় নিতে হবে। পরবর্তী সরকার পে কমিশন দিবে না কেন? এটা তো যৌক্তিক।’

রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও চিনি আমদানি করা হবে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষণ ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার ‘বডি অন ক্যামেরা’ কেনার বিষয়ে আলোচনা হয়েছে। পরের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। ইউএনডিপির মাধ্যমে নাকি অন্য কোনো মাধ্যমে কেনা হবে, সেটিও জানানো হবে।

ড. সালেহউদ্দিন বলেন, বন্দরে অনেক পুরোনো গাড়ি আটকে আছে। বলেছি, সেগুলো স্ক্র্যাপ করে বিক্রি করে দিতে। কেননা, বাইরে বিক্রি করলে তা পরিবেশের জন্য ক্ষতিকর হবে।
 
এছাড়া সংশোধিত বাজেটের আকার কমানো হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, তবে টাকার অঙ্কে খুব একটা হেরফের করা হবে না।
সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews