মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএস এর চাঁদাবাজি, আদালতে মামলা কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে  বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

আমখোলা ইউনিয়নে হাসান মামুনের বিশাল জনসভা, জনতার ঢল উপচে পড়ল মিছিলে

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান ও জনপ্রিয় নেতা মো. হাসান মামুনের আগমনে আজ বুধবার আমখোলা ইউনিয়নে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা। সকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে মিছিলের পর মিছিল এসে জনসভাস্থলে জড়ো হতে থাকে। দুপুরের আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনতার স্রোতে।

জনসভাস্থলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা। “গণতন্ত্র মুক্তি চাই”, “ধানের শীষের বিজয় নিশ্চিত”, “হাসান মামুন এগিয়ে চলো” — এমন সব স্লোগানে আকাশ-বাতাস মুখর হয়ে ওঠে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. হাসান মামুন বলেন,“বাংলাদেশের মানুষ আজ ন্যায়ের রাষ্ট্র, ভোটের অধিকার ও স্বাধীন গণতন্ত্র চায়। বিএনপি জনগণের সেই দাবি পূরণে অঙ্গীকারবদ্ধ। আপনারা আমার শক্তি, আপনারাই আমার সাহস। এই লড়াই জনগণের, দেশের ভবিষ্যতের।”

তিনি আরও বলেন, “আমরা চাই জনগণের সরকার প্রতিষ্ঠা হোক, যেখানে জনগণের কথা শোনা হবে। যারা উন্নয়নের নামে দুর্নীতি আর অন্যায়ের রাজত্ব কায়েম করেছে, তাদের জবাব জনগণই দেবে ভোটের মাধ্যমে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, হাসান মামুন হচ্ছেন জনগণের আশা-ভরসার প্রতীক। তার নেতৃত্বে উপকূলীয় এলাকা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

জনসভা শেষে এক বিশাল মিছিল বের হয়, যা ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আমখোলা ইউনিয়ন পরিণত হয় জনসমুদ্রে, যেন উৎসবের আবহ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

চাষি, শ্রমিক, ব্যবসায়ী, তরুণ–সব শ্রেণিপেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। অনেকে বলেন, “এমন জনসমাবেশ আমখোলায় আগে কখনও দেখা যায়নি। হাসান মামুনের পক্ষে জনতার এই ঢল আসন্ন নির্বাচনের ইঙ্গিত বহন করে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews