শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫




দিল্লির লালকেল্লার কাছে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় একটি গাড়িতে এই উচ্চক্ষমতার বিস্ফোরণ ঘটে। এরপর আশপাশের তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় এবং সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। হতাহতের বিষয়টি লোকনায়ক জয়প্রকাশ হাসপাতাল নিশ্চিত করেছে। যেখানে আহতদের চিকিৎসা চলছে।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় আমরা ফোন পাই। প্রায় ২০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে, যা সাধারণত বছরজুড়েই পর্যটকে ভরপুর থাকে।

এক প্রত্যক্ষদর্শী জানান, আমি বাড়ির ছাদে ছিলাম, তখন দেখি বিশাল আগুনের গোলা উঠছে। শব্দটা এত জোরে হয়েছিল যে আশপাশের ভবনের জানালাগুলো কেঁপে ওঠে।

 

সূত্র : অনলাইন

লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে/ ছবি: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews