ভোট হলে জামায়াতে ইসলামের অস্তিত্বও থাকবে না আর সে কারণেই তারা ভোটকে ভয় পায় ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকেট দিয়ে মুনাফেকি কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে তাদের থেকে সাবধান থাকতে হবে। তিনি বলেন পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয় এই পদ্ধতিতে দলের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।
বিগত সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন এমন কাজ আমরা কেন করবো জনগণ তাহলে আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াবে।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন বিএনপি ক্ষমতায় এলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চাই।
এনসিপি প্রসঙ্গে তিনি বলেন এলাকায় একটাও এনসিপি নাই৷ সে কারনে তারা জামায়াতের সাথে সুর মিলায়। তারা পিআর চায় জনগণ পিআর বুঝেনা এসবের কারন ভোট পেছানো। যেসবে একমত সেগুলোর দায় নেব অন্যকিছুর দায় নেব না
পরিবেশ উপদেষ্টা রেজওয়ানার মন্তব্যে তিনি বলেন দীর্ঘ ৯ মাস সংস্কারের নাম করে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে একমত হয়েছেন৷ এর বাইরে গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ গ্রহণ করবেনা৷
শিক্ষা খাতের সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন শিক্ষা প্রতিষ্ঠানে শরীরচর্চা শিক্ষক ও সংগীত শিক্ষক বাদ দেওয়া ঠিক হয়নি। এটি শিক্ষাব্যবস্থায় একধরনের অসম্পূর্ণতা তৈরি করছে।
মির্জা ফখরুল আরও বলেন বাংলাদেশের রাজনীতিতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি উজ্জ্বল নাম। রাজনীতিতে নতুন দর্শনের সূচনা করেছিলেন শহিদ জিয়া তার দর্শন আজও প্রাসঙ্গিক।
সভায় ৪নং বড়গাঁও ইউনিয়ন শাখা বিএনপি সভাপতি আলহাজ্ব ডা. আহম্মদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com