মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বাউফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীর বাউফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রবি মৌসুমের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমিনুল ইসলাম বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি অফিসে বিশেষজ্ঞ কর্মকর্তারা নিয়োজিত আছেন, যারা কৃষকদের যেকোনো সমস্যায় পরামর্শ দিচ্ছেন। কৃষকরা নিয়মিত কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ রাখলে ফলন বাড়বে, উৎপাদন খরচ কমবে।”বাউফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিত
পটুয়াখালীর বাউফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমিনুল ইসলাম বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি অফিসে বিশেষজ্ঞ কর্মকর্তারা নিয়োজিত আছেন, যারা কৃষকদের যেকোনো সমস্যায় পরামর্শ দিচ্ছেন।
তিনি আরও বলেন, “সরকার প্রদত্ত এই বীজ ও সার সঠিক ভাবে ব্যবহার করলে রবি মৌসুমে ভালো ফলন পাওয়া যাবে। কৃষকদের কল্যাণে সরকারের এ উদ্যোগ অব্যাহত থাকবে।”
২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০০ জন সরিষা চাষি ও ২০০ জন খেসারি চাষিকে বীজ ও সার প্রদান করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য ফসলের বীজ ও সারও বিতরণ করা হবে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।
প্রণোদনার আওতায় প্রতিজন সরিষা চাষি পাচ্ছেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। অন্যদিকে, খেসারি চাষিদের দেওয়া হচ্ছে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এম. এম. পারভেজ, এসআই ইব্রাহিম মোল্লা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফোরকান ও রেদোয়ান তালুকদারসহ বক্তারা বলেন, সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে আরও উৎসাহিত করবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews