শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ঢাকা গুলশান লেকের পাড় থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫




রাজধানীর গুলশান লেকের পাড় থেকে ইউনিয়ন ছাত্রদলের সদস্য সৌরভ হোসেনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাত ১২টার দিকে গুলশানের ৫৫নং রোডের শেষ মাথায় লেকের পাশের ওয়াকওয়ে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সৌরভ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও ৬নং ওয়ার্ডের সদস্যসচিব ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গুলশানের যে স্থানে সৌরভের মরদেহ পাওয়া যায়, সেখান থেকে অনেক দূর পর্যন্ত রক্তের দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতের পর বাঁচার জন্য সৌরভ পালানোর চেষ্টা করেছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews