1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
লাঞ্চ বিরতি থেকে ফিরেই ২ উইকেট বাংলাদেশের - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

লাঞ্চ বিরতি থেকে ফিরেই ২ উইকেট বাংলাদেশের

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

৯৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল আয়ারল্যান্ড। বিরতি থেকে ফিরে আসার পরই আইরিশদের চেপে ধরেছে বাংলাদেশ দলের বোলাররা। বিশেষ করে নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজ।

লাঞ্চ বিরতি থেকে ফিরে এসে প্রথম ওভারেই নাহিদ রানার বলে উইকেট হারান হাফ সেঞ্চুরি করা পল স্টার্লিং। ৭৬ বলে ৬০ রান করেন তিনি। পরের ওভারেই সফরকারীদের ওপর আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ৬ বলে ১ রান করা হ্যারি টেকটরকে লেগ বিফোর করে ফিরিয়ে দেন তিনি। টেকটর করেন ১ রান।

এ রিপোর্ট লেখার সময় আয়ারল্যান্ডের রান ২৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০১। কেড কারমাইকেল ৩৪ রানে ব্যাট করছেন। তার সঙ্গী কার্টিন ক্যাম্ফার ব্যাট করছেন ১ রান নিয়ে।

এর আগে প্রথম ওভারেই অ্যান্ডি বালবির্নির উইকেট নিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন পেসার হাসান মাহমুদ। কিন্তু প্রথম সেশনের বাকি অংশে আর আয়ারল্যান্ডকে কোনো বিপদে ফেলতে পারেনি বাংলাদেশ। এরই মধ্যে হাফ সেঞ্চুরি করে ফেলেন অভিজ্ঞ পল স্টার্লিং। শেষ পর্যন্ত ২৬ ওভারে ১ উইকেটে ৯৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেলো আয়ারল্যান্ড।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ব্যাটিং বান্ধব- এটা প্রথম সেশনেই প্রমাণ করে ফেলেছে আইরিশ দুই টপ অর্ডার পল স্টার্লিং এবং অভিষিক্ত কেড কারমাইকেল। দু’জন মিলে গড়ে তোলেন ৯৪ রানের অবিচ্ছিন্ন জুটি। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৭৩ বলে ৫৮ রানে পল স্টার্লিং এবং ৭৯ বলে ৩০ রান নিয়ে ব্যাট করছিলেন কেড কারমাইকেল।

সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। ব্যাট করতে নেমেই নিজের উইকেট হারান তিনি।

বাংলাদশে দলে দুই পেসার, তিন স্পিনার। দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে দিয়েই বোলিংয়ের সূচনা করালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উদ্দেশ্য সকালের শিশির ভেজা উইকেটে যদি দ্রুত দু‘একটি উইকেট নেয়া যায়!

অধিনায়কের পরিকল্পনা সফল। ইনিংসের একেবারে প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দিলেন পেসার হাসান মাহমুদ। প্রথম ওভারের চতুর্থ বলে তার বলে লেগ বিফোর হয়ে গেলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবিরনি। ৪ বল খেলে কোন রান না করেই আউট হন তিনি। স্কোরবোর্ডেও ততক্ষণে কোনো রান যোগ হয়নি।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

 

আয়ারল্যান্ড একাদশ

অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেকটর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটকিপার), জর্ডান নেইল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথ্যু হামফ্রিস, ক্রেইগ ইয়ং।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট