বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন  সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান  দিদারুল হক টাইমস স্কয়ারে দুর্গা পূজা দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার ‎চাকরি না পেয়ে উদ্যোক্তা জেমি: কর্মসংস্থান ১০০ নারীর লামার পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩০ ব্যাটালিয়ন কমান্ডার নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ

হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদ ইউএই’র সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫




হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে গত  ৮ নভেম্বর শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি প্রকৌশলী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শাহ কামরুল সরদার, সিনিয়র সহ-সভাপতি শেখ মুহিবুর রহমান, সহ-সভাপতি আব্দুল আলীম, অর্থ সম্পাদক মোঃ লিলু মিয়া, মোহাম্মদ আজিজুর রহমান মামুন, নজরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর মিয়া, মোঃ মুজাহিদ খান, মোহাম্মদ আজমল মিয়া ও মোহাম্মদ আল-আমিনসহ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী ২১ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে।বক্তারা বলেন, পরিষদ গত পাঁচ বছর ধরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা মহামারির সময় প্রবাসীদের লাশ দেশে পাঠানো, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও অসহায়দের সহায়তাসহ নানা মানবিক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

সভায় বক্তারা হবিগঞ্জ জেলার উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষা, কর্মসংস্থান ও ঢাকা-সিলেট মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীত করার দাবি জানান। শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্ট অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদ ইউএই শাখার সভায় পরিষদের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews