শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

তিস্তা নদী রক্ষায় লালমনিরহাটে তরুণদের ‘ফ্ল্যাশমব’

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫




তিস্তা নদী রক্ষায় চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে লালমনিরহাটে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শিরোনামে ‘ফ্ল্যাশমব’ করেছে তরুণরা।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর, মোস্তফিরহাট ও বড়বাড়ি এলাকায় ঢাকা-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে তরুণদের সংগঠন জেন-জি লালমনিরহাট এ কর্মসূচির আয়োজন করে।

ফ্ল্যাশমবের উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও লালমনিরহাট সদর আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।জেন-জি লালমনিরহাটের আহ্বায়ক শহিদ ইসলাম সুজন বলেন, ফ্ল্যাশমবে আমরা নৃত্য, নাট্যাভিনয় ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে নদীভাঙনের করুণ বাস্তবতা তুলে ধরেছি। কীভাবে গ্রামের মানুষ ঘরছাড়া হচ্ছে, হাজার পরিবার জীবিকার পথ হারাচ্ছে এবং এলাকার সংস্কৃতি ও জীবনশৈলী বিপর্যস্ত হচ্ছে তা তুলে ধরার চেষ্টা করেছি। তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে আমাদের এ আয়োজনের মাধ্যমে লালমনিরহাট জুড়ে একটাই বার্তা ছড়িয়ে দিতে চাই- তিস্তা বাঁচলে মানুষ বাঁচবে, নদী রক্ষা মানেই জীবনের রক্ষা।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাকিল, সদস্য সচিব আয়শা সিদ্দিকা কথা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল, যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহাম্মেদ রোকন।

এছাড়া ফ্ল্যাশমবে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন ও অদম্য যুব সংগঠনের সদস্যরাও পরিবেশনা করেন। তারা নৃত্য, সংগীত ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে আয়োজনে সৃজনশীলতা ও প্রাণচাঞ্চল্য যোগ করেন।

কর্মসূচিতে তরুণ-তরুণী, শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ছাড়াও জেলার প্রবীণ নাগরিক, শিক্ষক, জেলে, কৃষকসহ বিপুল সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews