রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ! নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

কবিতা / নবান্নের পিঠাপুলির ঘ্রাণ / নার্গিস আক্তার

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
কার্তিক মাসে মাঠের ধান
হেলে দুলে হাসে
অগ্রহায়ণ মাসে পাকা
ধানের ঘ্রান ভাসে।
পাকা ধানের মিষ্টি গন্ধে
নবান্ন ছুটে আসে
নবান্নের নতুন ধান কেটে
কৃষক আনন্দে ভাসে।
হেমন্ত হল নবান্নের ঘ্রাণ
পল্লী গায়ে ভাসে
নতুন ধানের পিঠাপুলি
সবাই ভালবেসে।
নবান্ন হলো পিঠার মেলা
সবুজ শ্যামল গায়ে
খেজুর রসের গুড় দিয়ে
পিঠা বানায় মায়ে।
হেমন্তের এই মিষ্টি হাওয়ায়
পাখি বসে ডালে
নৌকার মাঝি গান গেয়ে যায়
শীতল বায়ুর তালে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews