সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

৭ই নভেম্বর উপলক্ষে মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম, সংযুক্ত আরব আমিরাতের আলোচনা সভা !

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

 

৭ই নভেম্বর উপলক্ষে মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম, সংযুক্ত আরব আমিরাতের আলোচনা সভা অনুষ্ঠিত– দেশপ্রেম, ঐক্য ও সংহতির চেতনায় সংগঠনের নেতাকর্মীদের অঙ্গীকার!

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করেছে মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম, সংযুক্ত আরব আমিরাত। শনিবার (৮ নভেম্বর) রাতে শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী চৌধুরী ও শামসুল আরিফ ভূইয়া যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ মহিউদ্দিন মোমিন এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুর উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ ওমর ফারুক, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম সনি, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা খান, মোহাম্মদ ফরিদুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম খানসাব, নূর হোসেন খোকন ও মোঃ রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এ দিনটি বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্য, সংহতি ও স্বাধীনতার পক্ষে গণআন্দোলনের এক অনন্য অধ্যায়। বক্তারা দেশপ্রেম, গণতন্ত্র ও দলীয় আদর্শে অবিচল থাকার আহ্বান জানান। এছাড়া সভায় বক্তারা নিজ এলাকা মিরসরাই বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নুরুল আমিনের পক্ষে সমর্থন ও ভোট প্রদানের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ ৭ই নভেম্বরের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews