মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

এম এম মিজান দুটি কবিতা / ১ । আমি যদি  / ২। কথা ছিলো 

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

১ । আমি যদি

আমি যদি আকাশ হতাম,

সব পাখিদের সাথে।

ভাব জমিয়ে গগন দিতাম,

উড়ার স্বাধীনতা তে।

 

আমি যদি হতাম চাঁদ,

রোজ রাতে এসে।

সব দু:,খীর সব দু:খ,

যেতো নদীতে ভেসে।

 

আমি যদি বায়ু হতাম,

শীতল পরশ দিয়ে।

সব পাষবিক হিংস্রতা,

দিতাম যে ভুলিয়ে।

 

আমি যদি বৃক্ষ হতাম,

হতাম বনের গাছ।

সব পাপী কে ডালা দিয়ে,

দিতাম সাজার আঁচ।

 

আমি যদি নদী হতাম,

আমার জলে ধুয়ে।

শান্তি সুখের আবাস এনে,

দিতাম এই ভুঁয়ে।

 

আমি যদি কাগজ হতাম,

আমার গায়ে এঁকে।

সব জ্ঞানের বিকাশ হতো,

জনকল্যাণ দেখে

 

২। কথা ছিলো

কথা ছিলো দেশটা থেকে

দূর্ণীতি যাবে চলে।

সুইস ব্যাংকে দেশের টাকা

বাড়ছে তলে তলে।

 

কথা ছিলো উন্নয়ন হবে,

আগের চেয়েও বেশি।

ফোকলা দেশের হাল দেখে,

তাইতো আসে হাসি।

 

কথা ছিলো আইনের শাসন,

পাবে সর্বলোকে।

আইন এখন কিছু মানুষের,

গেছে পকেটে ঢুকে।

 

কথা ছিলো শিক্ষক পাবে,

মর্যাদার আসন।

বেতনের দাবিতে মিছিল করে,

নিয়ে থালা বাসন।

 

কথা ছিলো দেশটা হবে,

সিঙ্গাপুরের মতো।

এখন দেখি দেশের মধ্যে,

শ্রীলঙ্কার ক্ষতো।

 

কথা ছিলো মিডিয়া পাবে,

স্বাধীনতার সুখ।

মিডিয়ার মুখ এখন চাঁপা,

বুকটা ধুঁকধুক

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews