শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে – জাহিদ হোসেন

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫




বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কেউ কেউ বলবে, অমুক জায়গায় একটা সিল দিলে আপনি স্বর্গে বা নরকে যেতে পারবেন। এই সমস্ত কথা কেউ কেউ তালিমে তালিমে বলার চেষ্টা করছে। আচ্ছা রে ভাই, আমরা যারা মুসলমান, আপনি বলেন তো, হাশরের দিন সবাই তো ‘এনাফসি এনাফসি’ করে দৌড় মারবে। ছেলে তার বাপ-মায়ের কথা ভুলে যাবে। বাপ তার ছেলে-মেয়ের কথা ভুলে যাবে। স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে। স্ত্রী তার স্বামীর কথা ভুলে যাবে। ঐদিন যার যার আমলনামাটা হাতে নিয়ে খালি দৌড়াতে থাকবে। কারণ, ঐদিন আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা, এই হিসাবটাই আল্লাহ তা’আলা নিবে।

কাজেই পৃথিবীতে যারা এ সমস্ত কথা বলে নিজেদেরকে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে, তাদের ব্যাপারে সাবধান থাকা উচিত।

রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। দয়া করে ধর্ম নিয়ে রাজনীতি না করাটা বুদ্ধিমানের কাজ। এই বিষয়টি আপনারা মা-বোনেরা এবং সরলপ্রাণ আমার ভাইয়েরা, আপনারা খেয়াল রাখবেন। একমাত্র আপনার আমার আমল বলে দিবে, আমার কর্ম বলে দিবে আমার অবস্থান কী হবে। অন্য কোনো কিছুই আপনি চাইলেও আপনি আমাকে টেনে তুলতে পারবেন না যদি আমার কর্ম সঠিক না থাকে।

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সুধী সমাজ, ব্যবসায়ী, শ্রমজীবি, নারী সমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে শনিবার সকাল ১১ টায় পৌরসভার ওসমানপুর বর্ণমালা বিদ্যালয় মাঠে ওঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ওঠান বৈঠকে ঘোড়াঘাট পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকারসহ পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

পরে ঘোড়াঘাট পৌর ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ঘোড়াঘাট নয়াপাড়া এলাকায় অপর একটি উঠান বৈঠকে যোগদান প্রধান অতিথি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews