1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নওগাঁয় ধানের শীষের পক্ষে জনমত গঠনে শান্তিপূর্ণ মিছিল - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

নওগাঁয় ধানের শীষের পক্ষে জনমত গঠনে শান্তিপূর্ণ মিছিল

মেহেদী হাসান অন্তর, নওগাঁ :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন” ও আসন্ন জাতীয় নির্বাচনে ‘ধানের শীষের পক্ষে জনমত গঠন’ লক্ষ্যে নওগাঁয় লিফলেট বিতরণ ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 গত রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জনতার এমপি হিসেবে পরিচিত জাহিদুল ইসলাম ধলুর পক্ষে এই কর্মসূচি পালন করা হয়।
তাজের মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ন মাঠ, মুক্তির মোড় হয়ে জেলা বিএনপির কার্যালয় ঘুরে পুনরায় তাজের মোড়ে গিয়ে শেষ হয়। প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়।
কর্মসূচিতে জেলা, পৌর ও থানা বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল ও লিফলেট বিতরণ চলাকালে বক্তারা বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও জনগণের ভোটাধিকার হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।”
তারা জানান, এই ৩১ দফার মধ্যে রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, নির্বাচনী ব্যবস্থার পুনর্গঠন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিতকরণসহ জনগণের প্রত্যাশিত বহু বিষয়।
জাহিদুল ইসলাম ধলু বলেন, “আমাদের লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া নয়— জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, রাষ্ট্রযন্ত্রকে জনগণের সেবায় নিয়োজিত করা এবং একটি সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়া। তারেক রহমানের ৩১ দফা সেই পরিবর্তনের নকশা।”
তিনি আরও বলেন, “ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়। নওগাঁয় আজকের কর্মসূচির মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে।” নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের মধ্যে এই কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে এবং ধানের শীষের পক্ষে জনমত প্রতিদিনই আরও সুদৃঢ় হচ্ছে।
শেষে তারা অঙ্গীকার করেন, “যত বাধাই আসুক না কেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে বিএনপি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট