বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

গজারিয়া সচেতন সমাজ সংগঠনের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫



মুন্সিগঞ্জ  জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্টে এন্ড কনভেশন সেন্টারে গজারিয়া সচেতন সমাজ সংগঠনের আহৃবায়ক কমিটির উদ্যোগে পহেলা নভেম্বর ২০২৫ সন্ধ্যায় গজারিয়া সচেতন সমাজ সংগঠনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করা হয়। এরপর ৭১’এর মুক্তিযুদ্ধ ও ২৪’এর জুলাই শহীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

উক্ত সভায় গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইলেকটিক্যাল টেকনোলজির ইন্সট্রাক্টর ও গজারিয়া সচেতন সমাজ সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী নূরে আলম হোসেনের সঞ্চালনায় ও গজারিয়া সচেতন সমাজ সংগঠনের আহৃবায়ক দেওয়ান হারুন অর রশীদ এর সভাপত্বিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী দিদার আলম, জিস্ট পলিটেকনিক অধ্যক্ষ প্রকৌশলী মামুন শরীফ, বাউশিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এবাদত উল্লাহ্, গজারিয়া উপজেলা ইঞ্জিনিয়ার’স এসোসিয়েশন সভাপতি প্রকৌশলী মোঃ হাসান জাহাঙ্গীর, গজারিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি ফজলুল হক নয়ন, গজারিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, গজারিয়া সচেতন সমাজ প্রধান সমন্বয়কারী প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ শাকিল, গজারিয়া উপজেলা কৃষকদল সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সরকার, জাগ্রত মানবতা ফাউন্ডেশন সাধারন সম্পাদক মোঃ সোহেল মিয়া, সৌহার্দ্য বাংলাদেশ সংগঠনের সভাপতি জুবায়েদুর রহমান।

এছাড়াও অনান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,গজারিয়া সচেতন সমাজ যুগ্ম আহৃবায়ক আব্দুল জাব্বার, যুগ্ম আহৃবায়ক সারোয়ার খাঁন, যুগ্ম আহৃবায়ক ও গজারিয়া উপজেলা ক্যাব এর আহৃবায়ক কামাল হোসেন টিটু, দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি মোঃ রুহুল
তেতৈতলা আইডিয়া স্কুল প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সখি, নিউ সান রাইজ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান রাসেল, গজারিয়া সচেতন সমাজ কার্যনিবার্হী সদস্য হোসাইন মিয়া নিরব, একাত্তর টিভি গজারিয়া প্রতিনিধি সায়মন শাহাদত, বাউশিয়া ইউ পি সদস্য তবারক হোসেন মেম্বার, গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কম্পিউটার ইন্সট্রাক্টর জিয়াউল হক জিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এছাড়াও অনলাইনে ভিডিও কলে সংগঠনের সভায় একাত্মতা পোষণ করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান ও ভবেরচর লক্ষীপুরে কৃতি সন্তান সমাজ সেবী ইউসুফ আলী দেওয়ান, বালুয়াকান্দি ইউনিয়নের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান শামীম।

আয়োজিত সভায় গজারিয়া সচেতন সমাজ সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে গজারিয়া সচেতন সমাজ সংগঠনের পূর্নাঙ্গ কমিটি গঠনে গুরুত্ব আলোকপাত করেন এবং সেই সাথে গজারিয়া আপামর জনগোষ্ঠীর সংশ্লিষ্ট স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রয়াস ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews