মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

সুপারের মেয়েকে মাদ্রাসায় চাকরি দিতে ‘পাতানো’ নিয়োগ পরীক্ষা!

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫



সুপারের মেয়েকে মাদ্রাসায় চাকরি দিতে ‘পাতানো’ নিয়োগ পরীক্ষা, আড়ালে করতে ছোট মেয়ের ধুমধামে বিয়ের আয়োজন!

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বড় মেয়েকে ল্যাব সহকারী পদে নিয়োগ দিতে ‘পাতানো’ পরীক্ষা আয়োজনের অভিযোগ উঠেছে। তিনি মাদ্রাসায় পাতানো নিয়োগ পরীক্ষা আড়াল করতে একই দিনে তাঁর ছোট মেয়ের বিয়ের আয়োজন করেন।
মাদ্রাসার নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, সুপার সাহেব আজকে (শুক্রবার) তাঁর ছোট মেয়ের বিয়ের দাওয়াত দিয়েছিলেন। আমার সুপার সাহেবে মেয়ের বিয়ের দাওয়াত খেতে এসে দেখছি মাদ্রাসায় ল্যাব সহকারী পদে নিয়োগের আয়োজন করা হয়েছে। ওই নিয়োগ পরীক্ষায় সুপার সাহেবের বড় মেয়ে নিয়োগ পেয়েছেন।
মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসায় ল্যাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। গতকাল শুক্রবার মাদ্রাসার প্রাঙ্গণে ল্যাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপারের বড় মেয়ে এ পদে আবেদন করেন। এ কারণে সুপার নিয়োগ বোর্ড থাকতে পারবেন না। তিনি মাদ্রাসার সহ সুপার নিয়োগ বোর্ডের সদস্য সচিবের দায়িত্ব দেন। সুপার তাঁর মেয়ে এই পদে নিয়োগ দিতে নিয়োগ বোর্ডের সংশ্লিষ্টদের আগেই মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করেন। তিনি শুক্রবারে বাড়িতে তাঁর ছোট মেয়ে সিদ্দিকা খাতুনের বিয়ের আয়োজন করেন। অন্যদিকে একই দিনে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষারও আয়োজন করা হয়। ওই নিয়োগ পরীক্ষায় সুপারের বড় মেয়ে সোনিয়া আক্তার অংশ নেন। ডিজির প্রতিনিধি হিসেবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক মোহাম্মদ শুকুর আলম মজুমদার উপস্থিত ছিলেন।
পরীক্ষার শেষে সুপারের বড় মেয়েকেই উত্তীর্ণ ঘোষণা করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে, এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন।
(নাম) প্রকাশে একজন নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি বলেন, এটা পাতানো নিয়োগ পরীক্ষা সেটি আগে জানলে নিয়োগ পরীক্ষায় অংশই নিতাম না। মাদ্রাসার সুপারের মেয়েকে পরীক্ষার উত্তীর্ন দেখানো হয়েছে। আমরা নিয়োগ পরীক্ষা বাতিল দাবি করছি।
এ বিষয়ে পুনট মাদ্রাসার সুপার ছফির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাইলে পরিচয় তিনি গণমাধ্যম পরিচয় পেলে তিনি কেটে দেন। পরে তাকে একাধিকবার ফোন দিলে তিনি আর রিসিভ করেননিই।
পুনট দারুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি মাহমুদুল হাসানের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি বার বার বলেন সাক্ষাতে এসে কথা বলতে চেয়েছেন।
কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ারুল হাসান মুঠো ফোনে বলেন, সবকিছু নিয়ম অনুসারে নিয়োগ পরীক্ষা হয়েছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সুপারের মেয়ে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। এবং একই দিনে সুপারের মেয়ের বিয়ের আয়োজন সেটা তার জানা নাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews