1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গোবিন্দগঞ্জে বিএনপির ৩১ দফা সংক্রান্ত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জে বিএনপির ৩১ দফা সংক্রান্ত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনিরুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংক্রান্ত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে বিএনপির নমিনী ফারুক কবির আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক কবির আহমদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায় স্পষ্ট উল্লেখ করেছেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে শিক্ষকদের বেতন ভাতার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং প্রয়োজনে শিক্ষাব্যবস্থা সরকারিকরণ করা হবে।

প্রধান শিক্ষিক মোছা. লুৎফা বেগমের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক গোলাম রাব্বানী মিঠু ও প্রভাষক আহসান হাবীব মিঠুর যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শেখ আশরাফুল আজাদ রাহুল, সহকারী অধ্যাপক মতিয়ার রহমান, সহকারী অধ্যাপক আরজিনা বেগম, প্রভাষক রাশেদ মিয়া, প্রধান শিক্ষক মানিক, সহকারী প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম, সহকারী অধ্যাপক বেলাল হোসেন মন্ডল, সহকারী শিক্ষক আখতারুজ্জামান রতনসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিক্ষা ও কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট