বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

বাউফলে একসঙ্গে ৬ দিনের হাজিরা দিলেন জামায়াত নেতা!

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫




বাউফলে একসঙ্গে ৬ দিনের হাজিরা দিলেন জামায়াত নেতা! মাদ্রাসা সুপার অনুপস্থিত, নেই ছুটির আবেদনও।

পটুয়াখালীর বাউফল উপজেলার মধ্য নওমালা সালেহিয়া দাখিল মাদ্রাসায় এক অফিস সহকারীকে একদিনেই ৬ কর্মদিবসের হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেখা গেছে। গতকাল বুধবার (২৯ অক্টোবর) সরেজমিন ওই মাদ্রাসায় গেলে দৈনিক খবরের কাগজ প্রতিনিধির সামনেই এই ঘটনা ঘটে।

​অভিযুক্ত মো. মহসিন ওই মাদ্রাসার অফিস সহকারী এবং নওমালা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি বলে জানা গেছে।

​জানা যায়, বুধবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে  সাংবাদিক তথ্য সংগ্রহের জন্য ওই মাদ্রাসায় যান। এসময় তিনি দেখতে পান অফিস সহকারী মো. মহসিন হাজিরা খাতা খুলে বিগত ৬টি কর্মদিবসের স্বাক্ষর একবারে করছেন। ​প্রতিষ্ঠান প্রধানের অনুপস্থিতিতে একজন অফিস সহকারীর এমন কর্মকাণ্ড ও তার রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় অভিভাবক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

​এসময় মাদ্রাসার সুপার (প্রতিষ্ঠান প্রধান) আ স ম রিফকুল্লাহ মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। মাদ্রাসার সহ-সুপার জানান, সুপার অসুস্থতার কারণে মাদ্রাসায় আসেননি। তবে তিনি সুপারের অসুস্থতাজনিত ছুটি বা অনুপস্থিতির কোনো প্রমাণপত্র বা আবেদন দেখাতে পারেননি।

​এবিষয়ে মাদ্রাসা সুপার আ স ম রিফকুল্লাহ’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযুক্ত অফিস সহকারী আমার জানামতে নিয়মিত মাদ্রাসায় আসেন। কি কারণে এধরনের কাজ করলেন একসাথে সাক্ষর করলেন তার তদন্ত করে ব্যবস্থা নেবো। আমি গতকাল ও আজকে ছুটিতে আছি। সভাপতি সাহেবকে দরখাস্ত করে ছুটি নিয়েছি৷

​এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ. দা.) মোঃ আকরাম হোসেন খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন পরে কথা হবে বলে জানান###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews