বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

যশোরে পরিবেশ অধিদপ্তরের দিনভর বহুমুখী মোবাইল কোর্ট পরিচালনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫




গত ২৯ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় ও যশোর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে যশোর জেলা সদরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা বর্জ্য(ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা লংঘন করে কার্যক্রম পরিচালনা করার দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করে। একই দিনে জেলা সদরের গোহাটা বড়বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিনের শপিং ব্যাগ বিক্রি করায় ৪টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ৬০ কেজি পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর পরিচালিত মোবাইল কোর্ট। এছাড়া যশোর জেলা সদরের ঢাকা রোড এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর । উক্ত মোবাইল কোর্টে ২০টি মোটরযান পরীক্ষা করে এবং শব্দদূষণ আইন লঙ্ঘনের দায়ে ৪টি মোটরযানকে ১ হাজার ৫শ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করে। দিনভর পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ । যশোর জেলা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। পরিবেশ সংরক্ষণ, শব্দ দূষণ ও চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান নিয়মিত চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews