রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

বাউফলে  একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, এখন দিশেহারা সেই পরিবার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫




একসময় একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিয়ে সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন পটুয়াখালীর বাউফলের গৃহবধূ লামিয়া বেগম। কিন্তু কয়েক দিন না যেতেই আলোচনার সেই পরিবার এখন চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। দুধ, ন্যাপকিন ও ওষুধের খরচ সামলাতে হিমশিম খাচ্ছে পুরো পরিবার।

জানা গেছে, চলতি বছরের ৬ অক্টোবর বরিশাল শহরের ডায়াবেটিকস ও জেনারল হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দেন লামিয়া বেগম। তিনি বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী। স্থানীয় বাহেরচর বাজারে সোহেলের একটি ছোট মুদি দোকান রয়েছে। সেই দোকানের সামান্য আয়েই চলছে তাদের সংসার।

সোহেলের নানা শ্বশুর মকবুল হোসেন জানান, “প্রতিদিন শুধু দুধ আর ন্যাপকিন কিনতেই দেড় থেকে দুই হাজার টাকা খরচ হয়। বাচ্চারা অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হয়। এত খরচ চালানো এখন আর সম্ভব হচ্ছে না। লামিয়া সন্তান জন্মের পর দুর্বল হয়ে পড়েছে, তার জন্য পুষ্টিকর খাবার দরকার, কিন্তু আমাদের সামর্থ্য নেই।”

তিনি আরও বলেন, “হাসপাতালে নয় দিন থাকতে হয়েছে। ধারদেনা করে আর এনজিও থেকে ঋণ নিয়ে এখন দুই লাখ টাকার মতো দেনা হয়েছে। প্রতিদিনের হিসাব সামলাতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছি।”

সোহেলের শাশুড়ি শাহনাজ বেগম বলেন, “তিন নাতি ও দুই নাতনির নাম রাখা হয়েছে— হাসান, হোসাইন, মোয়াজ্জেম, লাবিবা ও উমামা। সিজার ছাড়াই স্বাভাবিকভাবে জন্ম হয় তাদের। অনেকেই এসে দেখে গেছেন, সাহায্যের আশ্বাসও দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কেউ কথা রাখেননি। রাজনৈতিকভাবে অনেকেই বলেছিলেন সব খরচ বহন করবেন, কিন্তু মাত্র ১০ হাজার টাকা দিয়েই থেমে গেছেন সবাই।”

বাচ্চার মা লামিয়া বেগম জানান, আমিও মা- মিলে সারাদিন পাঁচ শিশুর যত্ন নিচ্ছি। এতে আমাদেরও শারীরিক কষ্ট হচ্ছে। যদি সরকারি বা বেসরকারি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে এই নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎ কিছুটা হলেও নিরাপদ হবে।”

বাউফল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, “আমি বিষয়টি জানি। মা ও নবজাতকরা সুস্থ আছেন। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অসহায় পরিবারকে সহায়তার জন্য বরাদ্দ থাকে। তারা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews