রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

কবিতা/কবির লেখা কবিতা /মোঃ দিদারুল ইসলাম 

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫



কবির লেখা কবিতা 

মোঃ দিদারুল ইসলাম 

 

ভালোবাসা কিংবা প্রেম বিরহের

কবিতার কথামালায় উদ্বেলিত হয়ে

কেউ কেউ চমকে যায়,

আর কবির জন্য মনে মনে

আফসোসের সুর আওড়ায়,

হায়রে, প্রেমের ছ‍্যাকায় দগ্ধ কবি!

 

আসলে কি তা-ই?

কবিতার বেদনার সুর হতেও পারে

কবির জীবনে ঘটা শ্লোকের অবতারণা,

নচেৎ হৃদয় ভাঙা মানুষের গল্পগাঁথা,

তাই কবিতার ক‍্যারেক্টারে –

কেবল কবির অবয়ব দর্শন হাস‍্যকরই বটে।

 

ছোট্টবেলায় হাটে কিংবা ঘাটে,,,

নীরব দর্শক হয়ে বেশ মজা লুটতাম

টিয়া পাখির ঠোঁট কামড়ে উঠানো

কতক চিঠি থেকে বেছে উঠানো চিঠির

বর্ণনা শুনে তৃপ্তির ঢেকুর তোলা

ব‍্যক্তিদের মুখপানে তাকিয়ে।

 

হা-হা-হা, বুঝতে খুব একটা কষ্ট হয়নি

আহা! যদিও ভেলকিবাজির নিমিত্তে

থরে থরে সাজানো চিঠিসব,

বাতলায় অধিকাংশের মনের কথা।

একজন কবির নিরলস প্রচেষ্টায়

ব‍্যক্তিগত, পারিবারিক, সামাজিক,,,

নানা অসঙ্গতির টপিক গর্ভপাত হয় কবিতায়,

যা কারো কারো কাছে-

অলিক বিষয়ের অবতারণা মনে হতেই পারে,

কিন্তু অনেকেরই হৃদয়গিরি ভেদিয়া-

ফুলকি হয়ে উঠে কবির লেখা কবিতা।

 

ঠিকানা : পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৯২৩২১

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews