শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫




আমিরাত প্রবাসী সাংবাদিক সংগঠন “প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)”-এর সাধারণ সম্পাদক, সিপ্লাস টিভি ও বাংলা টিভির আবুধাবি প্রতিনিধি সহযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান এর শ্রদ্ধাভাজন পিতা হাজী আব্দুল হাদী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার (২৯ অক্টোবর) ভোর ৫টায় চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমের মৃত্যুর সংবাদে প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। প্রসাসের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ সংগঠনের সকল সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেছেন।

প্রসাসের এক বিবৃতিতে বলা হয় “আল্লাহ পাক মরহুম হাজী আব্দুল হাদী সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে এই শোক বহনের শক্তি দান করুন।”আমীন ছুম্মা আমিন।

মরহুমের গ্রামের বাড়ি উত্তর সত্তা, মাওলানা রমজান আলী বাড়ি, রাউজান, চট্টগ্রাম। তিনি চার পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews