বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঐতিহ্যের বারোবাজার: ৭০০ বছরের ইতিহাস থাকলেও নেই পর্যটনের বিকাশ সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান

‎রংপুরে কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা, অঙ্গহানির শিকার বহু রোগী

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

‎রংপুর মহানগরীর সাহেবগঞ্জ বাজার এলাকায় “প্রাইভেট হাসপাতাল” নামে কবিরাজি চিকিৎসা চালিয়ে আসছেন আনিসুর রহমান নামের এক ব্যক্তি। আধুনিক চিকিৎসার নামে প্রতারণা করে তিনি সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা, স্থানীয় সূত্রে জানা গেছে, তার চিকিৎসায় অনেক রোগী অঙ্গহানির মতো মারাত্মক শারীরিক ক্ষতির শিকার হয়েছেন,

‎‎ভুক্তভোগীদের অভিযোগ, আনিসুর রহমান নিজেকে “হাকিম” পরিচয়ে কবিরাজি চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বহু বছর ধরে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাহেবগঞ্জ এলাকায় হাসপাতাল আকৃতির একটি ক্লিনিক খুলে তিনি প্রকাশ্যে রোগী দেখছেন এবং ভুয়া চিকিৎসা দিচ্ছেন।‎নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, আনিসুর রহমান দাবি করেন তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার রানী পুকুর এলাকার প্রখ্যাত ভেলু কবিরাজের উত্তরসূরী। অথচ স্থানীয়রা জানান, বিখ্যাত ভেলু কবিরাজ বহু বছর আগে সুনামের সঙ্গে চিকিৎসা করলেও তার উত্তরসূরীরা এখন তার নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করছে।‎কুড়িগ্রামের বাসিন্দা নুর আলম নামের এক রোগীর ঘটনা এ বিষয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। মোটরসাইকেল দুর্ঘটনায় দুহাত ভেঙে যাওয়ার পর তিনি প্রথমে কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসা নেন। পরে এক দালালের প্ররোচনায় রংপুর সাহেবগঞ্জের ওই কবিরাজি চিকিৎসা কেন্দ্রে ভর্তি হন। তিন মাস চিকিৎসা নেওয়ার পর তার অবস্থার আরও অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তার একটি হাত কেটে ফেলার পরামর্শ দেন।

‎একইভাবে গাইবান্ধার আব্দুল লতিফও একই কবিরাজের চিকিৎসা নিয়ে একটি পা হারান বলে অভিযোগ রয়েছে।‎স্থানীয়দের দাবি, আধুনিক ডিজিটাল যুগে এমন প্রাচীন আমলের ও অবৈজ্ঞানিক চিকিৎসা এখন সম্পূর্ণ অচল। তারপরও প্রশাসনের নীরব ভূমিকায় এসব ভুয়া চিকিৎসকরা দেদারসে প্রতারণা চালিয়ে যাচ্ছে।‎তবে অভিযোগ অস্বীকার করে আনিসুর রহমান বলেন, “আমার লাইসেন্স আছে। আপনারা যা মনে করেন তাই করেন।” ‎স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে রংপুর ও আশপাশের এলাকায় ভুয়া কবিরাজি চিকিৎসার নামে প্রতারণার এই চক্রের অবসান ঘটে এবং সাধারণ মানুষ নিরাপদ চিকিৎসা পেতে পারে।

‎এবিষয়ে রংপুর জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক অরবিন্দু কুমার মদক বলেন, এভাবে রংপুর নগরীতে কবিরাজি চিকিৎসা দেয় তা জানা ছিল না, তবে বিষয়টি যথাযথ আমলে নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews