বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক

বাগেরহাটে অবৈধ ইটভাটা পরিবেশ অধিদপ্তরের অভিযান

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫




গত ২২ অক্টোবর পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমানের উদ্যোগে বাগেরহাট জেলা পুলিশ ও মোল্লাহাট থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় অবস্থিত মেসার্স মানিক ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্ত। উক্ত অভিযানের মাধ্যমে ইটভাটাটির কিলন ভেঙ্গে দেওয়া হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা অনুযায়ী অবৈধ স্থানে ইটভাটাটি পরিচালিত হয়ে আসছিলো। ইটভাটাটির চতুর্দিকে ০১ কিলোমিটার দূরত্বের মধ্যে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে। ইতোপূর্বে একাধিকবার ইটভাটার কার্যক্রম বন্ধ করার নোটিশ প্রদান করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয় ও মোল্লহাট উপজেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ইটভাটা বন্ধ করা জন্য মূচলেকা নেওয়া হয়। এছাড়া পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এনফোর্সমেন্ট শাখা কর্তৃক ইটভাটার মালিককে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা ধার্য করে এবং উক্ত স্থানে কার্যক্রম না চালানোর নির্দেশনা দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন ও নমুনা সংগ্রহকারী বিকাশ বিশ্বাস উপস্থিত ছিলেন। পরিবেশ সূরক্ষায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews