পারিবারিক কলহের জেরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে পিঠিয়ে হত্যা করেছে তার পুত্রবধূ।
রোববার (১৯ অক্টোবর) রাতে উপজেলার পৌরশহরের আসাদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারুল ওই এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার স্ত্রী। ঘটনার পরপরই পুলিশ পুত্রবধূ লিপি আক্তার (২৭)-কে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকেই বৃদ্ধা পারুল বেগমের সঙ্গে ছেলের বউ লিপি আক্তারের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। রোববার রাতে লিপি তার মেয়েকে পড়ানোর সময় শাশুড়ি পারুল বেগমের সঙ্গে কথাকাটা কাটি হয়। এক পর্যায়ে লিপি তার শাশুড়ির হাতে থাকা হাতুড়ি ছিনিয়ে নিয়ে শাশুড়ির মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে পারুল বেগম ঘটনাস্থলেই মারা যায়। পরে তার মরদেহ ঘর থেকে বের করে দরজার সামনে রেখে লিপি চিৎকার করে বলে তার শাশুড়িকে বহিরাগত লোকজন মেরে ফেলে চলে যায়।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরহেদ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার পুত্রবধূকে আটক করলে সে হত্যার কথা স্বীকার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত