মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের মানববন্ধ ও বিক্ষোভ কর্মসূচী পালন

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫




বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণের বকেযা গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা। রবিবার ১১ টায় জয়পুরহাট সুগার মিলস লিঃ এর অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যান সমিতি আয়োজনে চিনিকলের প্রধান গেইটের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।
পরে চিনকল চত্ত¡রে বিক্ষোভ মিছিল শেষে অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটি পাওনা ক্ষতিপুরন সহ সমুদয় অর্থ পরিশোধ, সরকারী নির্দেশ অনুযায়ী অবসরপাপ্তদের উৎসব বোনাস, বৈশাখী এবং চিকিৎসা ভাতা প্রদান ও অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির ২০ শতাংশ অর্থ প্রদান সংক্রান্ত বোর্ড সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে শিল্প উপদেষ্টা বারাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় জয়পুরহাট সুগার মিলস লিঃ এর অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যান সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপত্বিতে এ কমৃসূচীতে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপদেষ্টা বাবুল করিম, সওদাগর জহুরুল হক, কোষাধ্যক্ষ সমলেম বিশ^াস ও জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews