মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএস এর চাঁদাবাজি, আদালতে মামলা কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে  বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

বাউফলে নিখোঁজের ২৪ ঘটনা পরে নাহিদের লা’শ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নে মৃধা বাড়ির মোঃ:নাহিদ মৃধা (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুর দুইটার সময় ইউনিয়নের পাকডাল গ্রামের নাসির গাজীপুর পুকুর থেকে ঐ লাশ উদ্ধার করা হয়। নাহিদের পিতার নাম মোঃ নিজাম মৃধা। তিনি পেশায় একজন প্রাইভেট কার চালক। নিজাম মৃধার তিন সন্তানের মধ্যে নাহিদ দ্বিতীয়।
ঘটনার বিষয় নাহিদের মা ছালমা বেগম জানান, “গতকাল শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে আমি রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ নাহিদের কথা মনে হলে কোথাও খুঁজে পাইনি নাহিদকে। পরবর্তীতে এলাকার লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, আমরাও খোঁজাখুঁজি করি , আজ সকালে মাইকিং করা হয়েছে। দুপুরে পুলিশ এসে খোঁচাখুঁজি করে পুকুর থেকে আমার নাহিদকে উদ্ধার করেছে। আমার সন্তান মানসিক ও শারিীরিক ভাবে অসুস্থ ছিলো”
স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, নাহিদ শারীরিক ও বাক প্রতিবন্ধী। সে অন্যান্য আর পাঁচটা শিশুদের থেকে আলাদা। তবুও আমাদের সকলের খুব আদরের ছিল। নাহিদের মৃত্যুতে শোক নেমেছে পুরো এলাকায়।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান সরকার বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews