বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কলারোয়ায় পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫




সাতক্ষীরা আমলী আদালত (৪) এর সিআর ৩০৭/২৫ ভূমি অপরাধ প্রতিরোধ মামলার তদন্তকারী পিবিআই কর্মকর্তা এসআই বায়জিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কলারোয়া প্রেসক্লাবে উপজেলার মানিকনগর গ্রামের মৃত সামসুল হক গাজির মেয়ে রেকসানা খাতুন এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, পিতার মৃত্যুর পর তিনি ১ একর ২০ শতক জমির মালিক হন। কিন্তু ভাই শফিকুর রহমান জমি দিতে অস্বীকার করে হুমকি দেয়। পরে তিনি আদালতে মামলা করেন। এসিল্যান্ডের তদন্তে আপোষ মিমাংসার মাধ্যমে জমির সীমানা নির্ধারিত হয় এবং আদালত তার ভোগদখল বহাল রাখে।

তিনি অভিযোগ করেন, ২৬ এপ্রিল ২০২৫ তারিখে ভাই শফিকুর রহমান, চাচাতো ভাই রেজাউল করিম ও রফিকুল ইসলাম জাল কাগজ তৈরি করে তাকে জিম্মি করে জমিতে প্রবেশে বাধা দেয় এবং জমি দখল করে ধান রোপণ করে। সীমানা পিলারও তুলে ফেলে।

এ ঘটনায় তিনি আদালতে মামলা করলে তদন্তভার পিবিআই কর্মকর্তা এসআই বায়জিদের ওপর অর্পিত হয়। অভিযোগ রয়েছে, তিনি আসামিদের প্রভাবে টাকা নিয়ে বাদীপক্ষকে ভয়ভীতি দেখান এবং জমি ফেরত না দেওয়ার পরামর্শ দেন। রেকসানা জানান, বায়জিদ তাকে হুমকি দেন এবং আদালতের দ্বারস্থ হতে বলেন।

তিনি সংবাদ সম্মেলনে পিবিআইয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews