মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ১০নং ওয়ার্ডের ওলামাদলের আংশিক কমিটি গঠন

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পৌর ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক আল মামুন ও সদস্য সচিব মাওলানা সৈয়দ কাসেম এর স্বাক্ষরিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার-১০নং ওয়ার্ড ওলামা দলের আংশিক কমিটি অনুমোদন হয়।

শুক্রবার (১৭ই অক্টোবর) জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে আয়োজিত কাউন্সিলে এই কমিটি গঠন করা হয়। সভায় নবগঠিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল বলেন, প্রতিটি পাড়া-মহল্লায় ধানের শীষের ঘাঁটি করতে হবে। নামধারী ইসলামী সংগঠন মওদূদীবাদের অপতৎপরতা রুখতে-১০নং ওয়ার্ড ওলামাদলকে ভূমিকা রাখতে হবে। ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপি সবসময় ব্রাহ্মণবাড়িয়া আলেমদের পাশে থেকে সহযোগিতা করে যাবে।

আংশিক কমিটিতে কারী হাজী মারুফ আহমেদকে সভাপতি এবং কারী ইজু মোল্লাকে সাধারণ সম্পাদক করে-২১ সদস্য বিশিষ্টে-১০নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

মাওলানা ইসহাক আল মামুনের সভাপতিত্বে ও মাওলানা সৈয়দ কাসেম এর সঞ্চালনায় কাউন্সিলে এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মুমিনুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট সারোয়ার হোসেন খোকন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোঃ হাফিজ,সদর ওলামাদলের আহ্বায়ক মাওলানা ইয়াসিন আরাফাত, সদর ওলামাদলের সদস্যসচিব মাওলানা নুরুল্লাহ মানসুর, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান পুষ্প, পৌর ওলামাদলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আহমদেদ মুছা, পৌর ওলামাদলের যুগ্ম আহ্বায়ক কারী শামছুল আলম ভূইয়া প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews