বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের ক্ষেতলালে তিন দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫




বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রদানের দাবিতে জয়পুরহাটে তৃতীয় দিনের মতো মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

বুধবার সকাল ১১টায় ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করে জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট, ক্ষেতলাল শাখা। শিক্ষক আবু তাহের আকন্দের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার ন্যায্য দাবি জানাচ্ছি। আমরা কেন রাস্তায় দাঁড়িয়ে থাকবো? আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা ব্যাহত হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শ্রেণিকক্ষে ফিরে যাব না।

তারা ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই বর্বর হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

পরে শিক্ষক প্রতিনিধি দল ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews