সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

“আত্নার পাখি”: গীতিকার জয়রাফির কলমে হৃদয়ের কথা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫




সঙ্গীতজগতের নতুন ধারার এক ব্যতিক্রমী সংযোজন নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় গীতিকার জয়রাফি। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার লেখা গান “আত্নার পাখি”, যা ইতোমধ্যেই সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

ভালবাসা, বিচ্ছেদ ও আত্মিক অনুভূতির নিখুঁত প্রকাশ ঘটেছে গানটির কথায়। জয়রাফি বলেন, “আত্মার গভীর অনুভূতি ও বিচ্ছিন্নতার ব্যথা তুলে ধরার চেষ্টা ছিল এই গানে।”

গানটি গেয়েছেন বিরহের সম্রাটখ্যাত শিল্পী ইমন খান, যিনি তার ব্যতিক্রমী কণ্ঠে বিরহের আবেগ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। সুর করেছেন এইচ আর ফারদিন খান এবং সংগীতায়োজন করেছেন এসডি সাগর।

গানটির ভিডিও নির্মাণ করেছেন পরিচালক বিএম সাইফুল ইসলাম। অভিনয়ে আছেন চিত্রনায়ক জামশেদ শামীম, ইতি আহমেদ ও বনি আমিনসহ আরও অনেকে। চিত্রগ্রহণে ছিলেন পিএইচএস পাবেল, সম্পাদনা করেছেন শাহেদ ভিএফএক্স, মেকআপে ছিলেন জুয়েল।

প্রযোজক হিসেবে গানটি উপস্থাপন করেছেন হযরত আলী এবং প্রকাশনা প্রতিষ্ঠান সাদিয়া ভিসিডি সেন্টার।

গানটি ইউটিউব, ফেসবুক, টিকটকসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ইতোমধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। অনেকে বলছেন, এ গানটি নতুন প্রজন্মের প্রেম-বিচ্ছেদকেন্দ্রিক অনুভবের এক সুন্দর বহিঃপ্রকাশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews