শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

কালাইয়ে সরকারি চাল বিক্রির চেষ্টা, প্রশাসনের অভিযানে তিনজনের জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫




সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিডব্লিউবি প্রকল্পের চাল বিক্রির চেষ্টা চলছিল গোপনে। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৬৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহানের নেতৃত্বে উপজেলার মাত্রাই ইউনিয়নের একটি গুদাম ও ভ্যানে অভিযান চালানো হয়।

অভিযানে আটক হন ডিলার আশরাফ আলী, সোহরাব হোসেন ও আলী আহমেদ। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারি চাল মজুত ও বিক্রির কথা স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত আশরাফ আলীকে ১৫ হাজার, সোহরাব হোসেনকে ১০ হাজার ও আলী আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উদ্ধারকৃত চাল উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদনবীর তত্ত্বাবধানে জব্দ করে খাদ্য বিভাগে হস্তান্তর করা হয়।

কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, “সরকারি চাল অবৈধভাবে বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়েছে। জব্দ চাল স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের প্রস্তুতি চলছে।”

প্রশাসন জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, পরিবহন ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’-এর আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews