মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

কালাইয়ে সরকারি চাল বিক্রির চেষ্টা, প্রশাসনের অভিযানে তিনজনের জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫




সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিডব্লিউবি প্রকল্পের চাল বিক্রির চেষ্টা চলছিল গোপনে। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৬৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহানের নেতৃত্বে উপজেলার মাত্রাই ইউনিয়নের একটি গুদাম ও ভ্যানে অভিযান চালানো হয়।

অভিযানে আটক হন ডিলার আশরাফ আলী, সোহরাব হোসেন ও আলী আহমেদ। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারি চাল মজুত ও বিক্রির কথা স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত আশরাফ আলীকে ১৫ হাজার, সোহরাব হোসেনকে ১০ হাজার ও আলী আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উদ্ধারকৃত চাল উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদনবীর তত্ত্বাবধানে জব্দ করে খাদ্য বিভাগে হস্তান্তর করা হয়।

কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, “সরকারি চাল অবৈধভাবে বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়েছে। জব্দ চাল স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের প্রস্তুতি চলছে।”

প্রশাসন জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, পরিবহন ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’-এর আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews