রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

জামালপুর জেলা পুলিশের আয়োজনে আজ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫। কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিঃ) এবং এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে পদোন্নতির লক্ষ্যে পরীক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন ও সাক্ষাৎকার পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সাক্ষাৎকার গ্রহণ করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

এসময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন—জনাব এস. এম. হাসান ইস্রাফীল, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল), ময়মনসিংহ; জনাব মোঃ সোহেল মাহমুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর; জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জামালপুর; জনাব মোঃ শহীদুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, জামালপুরসহ পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরীক্ষা শেষে পুলিশ সুপার মহোদয় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সদস্যদের পদোন্নতি শুধু দায়িত্বের বৃদ্ধি নয়, এটি সততা, শৃঙ্খলা ও জনগণের সেবায় আরও নিবেদিত হওয়ার অঙ্গীকার।

তিনি পরীক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews