1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বাউফলে নৌ–পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

বাউফলে নৌ–পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

গোলাম কিবরিয়া. বাউফল
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

পটুয়াখালীর বাউফলে নৌ–পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খান (৩২) নামের এক যুবকের লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার বাতিঘর পয়েন্ট থেকে স্বজনরা তার লাশ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইলিশ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা অমান্য করে রাসেল খান তিন বন্ধুসহ একটি ট্রলারে করে তেঁতুলিয়া নদীতে ইলিশ কিনতে যান। এসময় নৌ–পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া দিলে রাসেল নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পরদিন উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
নিহত রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন এবং স্থানীয় বড় ডালিমা ব্রিজ এলাকার পাশে তার একটি দর্জির দোকান ছিল। মৃতের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন,
“নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ–ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট