মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৮ বাংলাদেশীকে পরিবারের কাছে হস্তান্তর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হয়ে ফেরত আসা ১৮ বাংলাদেশী নাগরিককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর থানা থেকে তাদের আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের তলুইগাছা সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করে। পরে ৩৩ বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের সোপর্দ করেন।

হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছেন—শ্যামনগর উপজেলার ভড়ভড়িয়া গ্রামের মো. জিন্টু, রাবেয়া খাতুন ও তাদের এক বছর বয়সী কন্যা রায়হান মোল্যা; আবাদচন্ডিপুর গ্রামের মহব্বত ঢালী, রিজিয়া খাতুন ও তাদের পুত্র ইয়াসিন ঢালী (১৫); মমতাজ পারভীন, নূর ইসলাম ও তার কন্যা জিম খাতুন (৭); দাতিনাখালী গ্রামের উমর ফারুক, রুপা খাতুন ও তাদের কন্যা জান্নাতী খাতুন (৪); খুলনার বয়রা এলাকার ফারুক সরদার, তার স্ত্রী রীনা বেগম, কন্যা সুমাইয়া খাতুন, রুমী খাতুন, মামনি খাতুন এবং পুত্র সাকিব সরদার (৭)।

তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আবুল কাশেম বলেন, “বুধবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার আমাদের কাছে ১৮ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করেন। যাচাই-বাছাই শেষে তাদের থানায় সোপর্দ করা হয়।”

ফেরত আসা ফারুক সরদার জানান, “আমরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করতাম। সম্প্রতি ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরপাকড় বাড়ায় আমরা বিএসএফের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিই।”

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, “সোপর্দকৃত ১৮ জনকে যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews