শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বান্দরবানের লামায় ৫ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ৪

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫




পার্বত্যে জেলা বান্দরবানের লামা উপজেলায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে ৩ রোহিঙ্গা সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশীর হেলাল মেম্বারের বাগান বাড়ীর বাসার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২নং ব্লক এর মো. মুরাদ ও মাবিয়া বেগমের ছেলে মো. হাসান (২৭) উখিয়া উপজেলার ব্লক সি-৫ রোহিঙ্গা ক্যাম্পের মো. হাসান এর স্ত্রী ইয়াছমিন আরা (২৪) কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় বার্মা পাড়ার মো. কাশেমের স্ত্রী খতিজা বেগম (৫৫) এবং উখিয়া উপজেলার ২নং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. রফিক এর স্ত্রী শাহানুর আক্তার (৩৫)।

রবিবার দুপুরে লামা থানা এবিষয়ে লিখিত প্রেস রিলিজ দেয়। পুলিশ জানায়, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ৩ জন রোহিঙ্গা সহ মোট ৪ জনকে লামা থানা পুলিশ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজার, বান্দরবান সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে জানা যায়।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশী গ্রামে হেলাল মেম্বারের বাগান বাড়ীর বাসার সামনে ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালীন সময় স্থানীয় জনগণ তাদের আটক করে। পরবর্তীতে স্থানীয় জনগণ পুলিশকে সংবাদ দিলে কুমারী ক্যাম্পের ইনচার্জ এস আই জামিল আহমদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন এবং আটককৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীদের পুলিশ হেফাজতে নিয়ে যায়।

তিনি আরো বলেন, উক্ত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে লামা থানার মামলা নং-১১, তারিখ-২৮/০৯/২০২৫ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ) রুজু করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews